দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য ক্যারেটের সোনা ও রুপার দাম।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে শুক্রবারও সোনার দাম কমিয়েছিল বাজুস। তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন করে দর সমন্বয় করেছে সংগঠনটি।
নতুন দরে সোনার দাম
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি সোনার মূল্য হচ্ছে—
২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
ভরিতে যত কমেছে
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনায় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা কমেছে।
কমেছে রুপার দামও
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তবে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, এর আগে ২৮ ও ২৯ অক্টোবর দুই দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এরপর শুক্রবার ও শনিবার টানা দুই দিন দাম কমানোর সিদ্ধান্ত নিল সংগঠনটি।


মন্তব্য করুন