ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে নিয়েছেন ইব্রাহিম। তবে কী কারণে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে, তা স্পষ্ট নয়। সূত্রের দাবি, দুজনের বিচ্ছেদ হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে। আপাতত নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান তারা।
এদিকে, বিচ্ছেদের প্রভাব পড়েছে তাদের একসঙ্গে কাজের পরিকল্পনাতেও। কয়েকটি শুটিং বাতিল করা হয়েছে এবং কিছু কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইব্রাহিম বা পালক কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও ছুটিতে একসঙ্গে দেখা গেছে তাদের। চলতি মাসের শুরুতেও রাজস্থানের রণথম্ভোরে বাঘের সাফারিতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
যদিও কখনো প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। এক সাক্ষাৎকারে ইব্রাহিম পালককে নিজের ভালো বন্ধু বলে উল্লেখ করেছিলেন।


মন্তব্য করুন