ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

কাতারে সড়ক দুর্ঘটনায় ‘মুইজুদ্দীন‘ নামে বাংলাদেশি ইমামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   ২৯২ বার পঠিত
কাতারে সড়ক দুর্ঘটনায় ‘মুইজুদ্দীন‘ নামে বাংলাদেশি ইমামের মৃত্যু

কাতারে মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া (৩৫) নামে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার ভোর বেলায় দোহার মাতার কাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফজর নামাজের সময় মসজিদে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের বাসিন্দা। স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

২০১৪ সালে হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া কাতার ধর্ম মন্ত্রণালয় ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুতে কাতারে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa