অদ্য ২২/১১/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২:২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নূরুল কুরআন মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি কাভার্ড ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) তল্লাশি করে ৩৫১ (তিনশত একান্ন) পিস ভারতীয় কম্বল এবং ৩৪ (চৌত্রিশ) বস্তা ভারতীয় চা-পাতা যার আনুমানিক মূল্য- ১৬,৬২,৪০০ (ষোল লাখ বাষট্টি হাজার চারশত) সহ আসামী ১। মোঃ বাবুল খান (৩৫), পিতা- মোঃ হানিফ খান, মাতা- ছানয়ারা বেগম, সাং- নয়ানী, ০৩ নং ওয়ার্ড, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ২। তাওহিদুল ইসলাম (১৯), পিতা- ওমর ফারুক, মাতা- কুলছুম বেগম, সাং- আন্ডারচর, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী‘দের আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ(রহঃ) থানার মামলা নং-৩১, তারিখ-২২/১১/২০২৬খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B(1)(b)25D রুজু হয়। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।