কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভওয়েল জব্দ করা হয়েছে।
শনিবার ২১ নভেম্বর রাতে ভারত থেকে সীমান্ত পথে পাচার করে এনে ঢাকার উদ্দেশ্য এসব তেল নিয়ে যাওয়া হচ্ছিলো।
পুলিশ সূত্রে জানাযায় পুলিশের একটি দল ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও  থানার নবাগত অফিস ইনচার্জ জনাব এম আর সাঈদের উপস্থিতিতে ভূরুংগামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পরিচালনা কালে কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে এটি দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এই বস্তা গুলো থেকে বিপুল  সংখ্যক ভারতীয় অলিভ ওয়েল উদ্ধার করা হয়। এসব অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। উল্লিখিত চোরাকারবারে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। জিডিমূলে জব্দকৃত এসব মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন জানান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালানরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।