ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। এ ছাড়া রয়েছেন আফগানিস্তান, মিসর, পাকিস্তান, সুদান, নেপাল, আলজেরিয়া, জর্ডান, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১৯ জন সুদানি, ১৮ জন আফগান, ১৫ জন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন। তবে ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।

মন্তব্য করুন