আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলাদেশ মিডিয়া

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্কের এক প্রিন্সেসেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেবেন। এ সময় তিনি জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন এবং সুনামগঞ্জবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।

এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সুনামগঞ্জে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুরুত্ব তৈরি হয়েছে।