২১/১১/২০২৬খ্রিঃ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় এসআই (নিঃ)/মোঃ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্ত্বরস্থ শ্যামলী এর আর ট্রাভেলস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচলনা করে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবাসহ আসামী সোহেল আহমদ (৩০), পিতা-মৃত আঃ রাজ্জাক, মাতা-রানী বেগম, সাং-বাহুবল (৪নং ওয়ার্ড, গুচ্ছগ্রাম), থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৯, তারিখ-২১/১১/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন