ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

মালয়েশিয়ায় অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ কাল থেকে

কর্মসূচির জন্য নেই কোনো এজেন্ট ভেন্ডর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২০   ৩৪৫ বার পঠিত
মালয়েশিয়ায় অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ কাল থেকে

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। এই সুযোগ নিতে পারবেন বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা। আগামীকাল সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু করবে দেশটি। গতকাল মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকদের চারটি সেক্টরে বৈধতা দেবে। এর মধ্যে রয়েছে- নির্মাণ, উৎপাদন, বৃক্ষরোপণ ও কৃষি সেক্টর। দুই দিন আগে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধতা দেওয়ার ঘোষণা দেয় দেশটি। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন জানান, আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বৈধকরণের প্রক্রিয়া। ইমিগ্রেশন, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা এটি বাস্তবায়ন করবে। এই চার সেক্টরে অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার প্রক্রিয়া জানিয়ে দূতাবাস জানায়, এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নেই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করবে ই-মেইলে rekalibrasi@imi.gov.my।

বিভিন্ন দেশের ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে মনে করছে অভিবাসন খাত নিয়ে কাজ করা এশিয়ার ২০টি দেশের আঞ্চলিক সংগঠন ক্যারাম এশিয়া। তবে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অভিবাসন খাত নিয়ে কাজ করছে দেশের এমন উন্নয়ন সংস্থা ও ব্যবসায়ীদের মতে, মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দেড় লাখ থেকে দুই লাখ হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa