ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বড়লেখায় ইউএনও’র সাপ্তাহিক গণশুনানী শুরু

সেবা প্রত্যাশীরা তাৎক্ষণিক সমাধান পাওয়া সন্তুষ্ঠি প্রকাশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   ৪৪০ বার পঠিত
বড়লেখায় ইউএনও’র সাপ্তাহিক গণশুনানী শুরু

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সেবা প্রত্যাশী নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি নিয়ে সাপ্তাহিক গণশুনানি মৌলভীবাজারের বড়লেখায় শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর)গণশুনানির প্রথম দিন ছিল। বেলা ১টা থেকে পৌনে তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শামীম আল ইমরান।

গণশুনানীতে আগত প্রতিকার প্রার্থীরা তাৎক্ষনিক সমাধানযোগ্য সমস্যাগুলো সমাধান পাওয়া সন্তুষ্ঠি প্রকাশ করেন প্রতিকার প্রার্থীরা।

যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তরের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়।

বড়লেখায় এই প্রথমবারের মত অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের গণশুনানীতে বিভিন্ন এলাকা থেকে নারী,শিশু এবং বয়স্কসহ ২১ জন সেবাপ্রত্যাশী নাগরিক উপস্থিত হয়ে তাদের সমস্যার প্রতিকার চান। এদের মধ্যে শিক্ষার্থী, অসহায়, দুঃস্থ, গৃহহীন, ভূমিহীন, বিধবা–স্বামী পরিতাক্ত, প্রতিবন্ধি, ছাড়াও জটিল রোগাক্তান্ত ব্যক্তিরাও ছিলেন। গনশুনানীতে আসা একজন দুস্থ নারীকে সেলাইমেশিন, দুজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একজন দরিদ্র শিক্ষার্থীকে অনুদানের চেক সহ প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও দুঃস্থদের শুকনা খাবার প্রদান করা হয়েছে।

গণশুনানীকালে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম , মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম শামসুন্নাহারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএনও মো. শামীম আল ইমরান জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সেবাপ্রত্যাশী নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি নিয়ে সাপ্তাহিক গণশুনানি শুরু করা হয়েছে। প্রতি বুধবার এই শুনানি অনুষ্ঠিত হবে। আজ ছিল প্রথম শুনানীর দিন। শুনানীতে কথা শোনে তাৎক্ষণিক বেশিরভাগ সমাধান দেয়া হয়েছে। অন্যগুলো দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। সংশ্লিষ্ট দপ্তর এগুলো দ্রুত নিষ্পত্তি করবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa