ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সুনামগঞ্জে মানব কল্যাণ সংস্থার কমিটি গঠন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   ৫৭৭ বার পঠিত
সুনামগঞ্জে মানব কল্যাণ সংস্থার কমিটি গঠন

দক্ষিণ সুনামগঞ্জে মানব কল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার পাগলা বাজারে সংগঠনের কার্যালয়ে এক জরুরী সভায় দুই চছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকাল ৩টায় কমিটির সদস্যদের উপস্থিতিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নতুন দায়ীত্বপ্রাপ্ত সভাপতি হচ্ছেন প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ময়না মিয়া, সহ-সভাপতি মুজিবুর রহমান, শাহ আলম, সাধারণ সম্পাদক ফরমান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জমিরুল হক, সহ-কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসলামুল হক জয়েন, সমাজ কল্যাণ সম্পাদক ফখর উদ্দিন, সহ- সমাজ কল্যাণ সম্পাদক বাবলু মিয়া, দপ্তর সম্পাদক রুহুল আমীন, সহ-দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ, প্রচার সম্পাদক ইয়াকুব শাহরিয়ার ও সহ- প্রচার সম্পাদক আলাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রবীন সদস্য লিয়াকত আলী, নায়েব আলী ও আনফর আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০০৪ সালে সমাজ সেবা অধিদপ্তর সুনামগঞ্জ জেলা শাখার কর্তৃক রেজিস্টারভুক্ত হয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। এরপর শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, হাঁস মুরগি বিতরণ, এতিম ও অসহায়দের মাঝে ২/৩ মাস অন্তর অন্তর সহযোগিতা প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি পালনসহ অন্যান্য সামাজিক কার্যক্রম পালন করে সংগঠনটি। নানান প্রতিবন্ধকতায় দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পরে শুক্রবারে নতুন করে কমিটি গঠন করে পুনরায় যাত্রা শুরু করে সংগঠনটি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa