ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জের যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন

জেলা প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৭ বার পঠিত
হবিগঞ্জের যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন। আইইডিসিআর ল্যাবরেটরিতে ওই যুবকের রক্ত, লালা ও সর্দির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান।

গত রোববার (১৭ ফেব্রুয়ারি) ওই যুবককে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এ মাসের প্রথম সপ্তাহে চীন থেকে দেশে আসেন। ওই যুবকের জ্বর ও সর্দি দেখা দেওয়ায় তিনি নিজে থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসেন।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগ তাঁর রক্ত, লালা ও সর্দির নমুনা আইইডিসিআর ল্যাবরেটরিতে পাঠায়। সেখান থেকে জানানো হয় চীন ফেরত এই যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীমা আক্তার জানান, ওই যুবককে বলা হয়েছে তিনি যেন দুই সপ্তাহ বাড়িতে থাকেন। তাকে ওই সময়টুকু স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে থাকতে পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa