ঢাকা
২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

“বোয়িং কেনার চুক্তি দেশের স্বার্থ রক্ষা করেই হয়েছে: মাহদী আমিন”

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
“বোয়িং কেনার চুক্তি দেশের স্বার্থ রক্ষা করেই হয়েছে: মাহদী আমিন”

কোনো চাপের কারণে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ সফরের মধ্য দিয়ে দেশের আত্মমর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাড্ডা ও সালমান মুক্তাদিরের অফিসে হামলার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে পাঁচ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa