ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে কৃষক-যুবলীগ শ্রমিক লীগের ৩ নেতা গ্রেফতার

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৮৬ বার পঠিত
হবিগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে কৃষক-যুবলীগ শ্রমিক লীগের ৩ নেতা গ্রেফতার

হবিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১-আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাহির মিয়া (৪৫), যুবলীগ নেতা মো. এরশাদ মিয়া (৪৫) এবং শ্রমিকলীগ নেতা সোহাগ মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিদ্যুৎ কুমার বড়ুয়াসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায় সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ সদর মডেল থানার দানিয়ালপুর এলাকা থেকে তাহির মিয়াকে গ্রেফতার করা হয়।
একই রাতে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বানিয়াচং থানার উত্তর সাঙ্গর গ্রামে নিজ বাড়ি থেকে এরশাদ মিয়াকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া ভোররাতে হবিগঞ্জ সদর মডেল থানার নাতিরাবাদ এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
তবে যোগাযোগ মাধ্যমে দেখা যায়, রবিবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সম্পাদক ও ২ ডজন মামলার পলাতক আসামি মহিবুর রহমান মাহির নেতৃত্বে কামড়াপুরে চোরাগুপ্তা মিছিল হয়।
এটি ছড়িয়ে পড়লে পুলিশ বিশেষ অভিযানে নামে গ্রেফতারের পর তিন জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে সন্দিগ্ধ আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa