ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাটহাজারীতে অস্ত্রের কারখানার সন্ধান, তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
হাটহাজারীতে অস্ত্রের কারখানার সন্ধান, তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে এক অভিনব অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

সেখান থেকে বিপুল পরিমাণ তৈরি অস্ত্র, তাজা গুলি এবং অস্ত্র তৈরির আধুনিক নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় কারখানা থেকে অস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে অভিযান পরিচালনাকারী দল।

​সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিশেষ এই অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।

​ মির্জাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় ও আধুনিক ধাঁচের আগ্নেয়াস্ত্র তৈরি আসছিল একটি সংঘবদ্ধ চক্র— এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশ উক্ত স্থানে তল্লাশি চালায়।

পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই কারখানাটিতে ঢুকে অস্ত্র তৈরিরত অবস্থায় দুজনকে আটক করা হয়।

পরে সেখান থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ ও কারখানাটিতে ব্যবহৃত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কারিগরকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিস্তারিত উৎস এবং এর পেছনের চক্রকে চিহ্নিত করতে গভীর অনুসন্ধান চলছে।”

​তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa