ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালক নিহত

মোঃ রিমন খান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৪৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

ভয়াবহ দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ঘটিকার সময় উপজেলার কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছিলেন।

এ সময় দ্রুতগতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ  সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন।

ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্তে কাজ করছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সিএনজি চালক জামাল মিয়া নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa