ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আর্সেনাল চতুর্থ রাউন্ডে

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৩৭৫ বার পঠিত
আর্সেনাল চতুর্থ রাউন্ডে

এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল। প্রথমার্ধে এই লিডসই চাপে রেখেছিল গানারদের। একমাত্র গোলে এই জয়ে ভূমিকা ছিল নতুন কোচ মিকেল আরতেতার! শিষ্যদের নিষ্প্রভ পারফরম্যান্সে রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রথমার্ধে। এর পরেই দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে জয় সূচক গোলটি করেন নেলসন।

প্রথমার্ধে গানাররা একরকম কোণঠাসা হয়ে পড়েছিল লিডসের মুহুর্মুহু আক্রমণে। লিডসের দুর্ভাগ্য যে আধিপত্য বিস্তার করে খেললেও ভেস্তে গেছে তাদের আক্রমণ। এমন ১৫টি প্রচেষ্টা ছিল লিডসের। যার মধ্যে ছিল প্যাটট্রিক বামফোর্ডের বারে গিয়ে লাগা একটি শটও। দ্বিতীয়ার্ধে ছিল ভিন্ন চিত্র। আরতেতাই তখন রাগান্বিত স্বরে শিষ্যদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যার ফল মেলে দ্বিতীয়ার্ধে। রেইস নেলসন করেন আর্সেনালের জয় সূচক গোল।

আর্সেনাল গোলরক্ষক মার্তিনেস জানিয়েছেন প্রথমার্ধে কতটা রাগান্বিত ছিলেন কোচ আরতেতা, ‘কোচ অনেক রেগে যাচ্ছিলো। তিনি আমাদের পারফরম্যান্সে খুশি হতে পারছিলেন না। কারণ আমরা জানতাম ওরা এভাবেই খেলতো, আর আমরাও কোচের কথাকে সম্মান দিচ্ছিলাম না।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa