ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৩য় ধাপের অভিযানে রাজশাহীতে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ১৩৮ বার পঠিত
৩য় ধাপের অভিযানে রাজশাহীতে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭২

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামী, অস্ত্রধারীর সহয়োগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, দেশী বিদেশী অস্ত্র ও মাদক।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের ‎নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

তিনি জানা, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।

ডিআইজি আরো জানান, অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানোর জন্য এই অভিযান পরিচালিত হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোন স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফাস্ট লাইট সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa