ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১০ বছর পালিয়ে থেকেও রক্ষা হল না র‌্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ৩৯৩ বার পঠিত
১০ বছর পালিয়ে থেকেও রক্ষা হল না র‌্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর শফিকুল ইসলাম হত্যা মামলার ১০ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. কামাল হোসেন (৪৬) কে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত কামাল হোসেন রূপগঞ্জের চাঞ্চল্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম হত্যা মামলায় পলাতক আসামী।

মামলার রায় হওয়ার পর সে আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। ১৪ ফেব্রুয়ারি রাতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন রূপগঞ্জ উপজেলার বানিয়াদি গ্রামের বশির উদ্দিনের ছেলে।

জানা যায়, ২০০৫ সালে রূপগঞ্জের বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।নৃশংস ও চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে মো. কামাল হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত আসামী মো. কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায় হওয়ার পর সে আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে বিগত প্রায় ১০ বছর যাবৎ এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।
র‌্যাব-১১’র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল মো. কামাল হোসেনকে সনাক্ত করে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa