ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হর্ন বাজিয়ে ফেঁসে গেলেন উপসচিব

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৩৪২ বার পঠিত
হর্ন বাজিয়ে ফেঁসে গেলেন উপসচিব

মিডিয়া ডেস্ক

গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ি আটক করা হয়েছে। এমন অপরাধে সরকারি উচ্চপদস্থ এ কর্মকর্তার কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করে কাজী তামজিদ আহমেদ বলেন, ‘সচিবালয়ের সামনের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন।’

উপসচিবের নাম প্রকাশে অনিচ্ছুক উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, ‘হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসনের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। তিনি অপরাধ করেছেন সে কারণে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়।’

এদিন সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে গণমাধ্যম কর্মীদের যাতায়াতের পরিবহন, একাধিক প্রাইভেট কার, জিপ গাড়ি ও মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

এর আগে গত ৮ ডিসেম্বর সচিবালয় এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে কার্যকর করতে সচিবালয়ের আশপাশে হর্ন বাজালে জেল-জরিমানা নির্ধারণ করে পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa