ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জে পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০   ৩৪২ বার পঠিত
হবিগঞ্জে পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাষ্ট্র মিয়া (৪৫) নামে এক পঙ্গু ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন পাটান (৩৫)। তিনি দক্ষিণ মাধবপুর গ্রামের আন্নর আলীর ছেলে। নিহত রাষ্ট্র মিয়াও একই গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাষ্ট্র মিয়াকে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহটি উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। তার শরীরে প্রায় ৩০টি কোপের চিহ্ন ছিল।

তিনি আরও জানান, নিহত রাষ্ট্র মিয়াসহ তারা আট ভাই। সবাই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি। তাদের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। রাষ্ট্র মিয়া পঙ্গু অবস্থায় চলাফেরা করতে কষ্ট হলেও এলাকার লোকজনকে অত্যাচার করতেন। যে কারণে কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে রাষ্ট্র মিয়ার বাড়িতে হামলা করে।তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে পুলিশের তদন্ত চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa