ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

স্বরূপকাঠীতে মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   ২৮১ বার পঠিত
স্বরূপকাঠীতে মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বরূপকাঠিতে যুবলীগ নেতা মেডিসিন ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার ৬ফুট উপরে একটি কড়াই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।তিনি উপজেলা যুবলীগ লীগের সাবেক আহ্বয়ক কমিটির সদস্য ছিলেন।

মামুন মিয়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে নাগরিক কমিটি ও সর্বস্তরের জনগণ ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, এটি আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ হত্যাকাণ্ডে অনেক রাঘব বোয়াল জড়িত।

অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa