ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

স্পেন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   ৪৭৬ বার পঠিত
স্পেন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন শেষে স্পেন থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রথম প্রহরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
স্পেনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে মাদ্রিদের তোরেজন বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার। তিন দিনের সরকারি সফরে রোববার স্পেনে পৌঁছান শেখ হাসিনা। প্রথম কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
পরদিন সোমবার সকালে স্পেনের ফেরিয়া দি মাদ্রিদে (আইএফইএমএ) হলে কপ-২৫ সম্মেলনের সাধারণ আলোচনায় যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। জলবায়ু পরির্বতনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের লড়াইকে রোহিঙ্গা সঙ্কট কীভাবে আরও কঠিন করে তুলেছে আলোচনায় তা তুলে ধরেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইনের প্রস্তাব গ্রহণ করে পরবর্তী কাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নিতে সম্মত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন দুপুরে শেখ হাসিনা মাদ্রিদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সহযোগিতা চান।
কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাাৎ করে ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিকালে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রানি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে ২ ডিসেম্বর শুরু হওয়া থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত । রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলন ‘কপ-২৫’ নামে পরিচিত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa