ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

সৌদিতে মারা যাওয়া কামালের লাশ অর্থাভাবে দেশে আসছেনা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   ৪৩৩ বার পঠিত
সৌদিতে মারা যাওয়া কামালের লাশ অর্থাভাবে দেশে আসছেনা

সৌদি আরবে মারা যাওয়া গোয়াইনঘাটের কামাল উদ্দিনের লাশ অর্থাভাবে দেশে আনা যাচ্ছে না বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে তারা মানবতাবাদী ও প্রবাসীবান্ধব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহযোগিতা কামনা করেছেন।

সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় এই রেমিটেন্স যোদ্ধা কামাল উদ্দিন (৪৫) বাস করতেন।

শনিবার (২২ ফেব্রুয়ারী ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবে জিজান জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

কামাল উদ্দিনের বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানের গাওঁ গ্রামে। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, ১ কন্যা ২ ছেলে সন্তান রয়েছে।
কামাল উদ্দিনের মৃত্যুর খবর শোনার পর তার দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর সন্তানরা কামালের লাশ দেশে নিয়ে আসার জন্য আহাজারি করছেন। তারা এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রনালয় এবং বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহায়তা কামনা করেছেন।
কামাল উদ্দিনের ভাই বেলাল মুন্সি জানান, প্রয়োজনীয় অর্থের অভাবে তার ভাইয়ের লাশ সৌদিআরব থেকে নিয়ে আসতে পারছেন না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa