ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট নগরী থেকে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৪১২ বার পঠিত
সিলেট নগরী থেকে র‌্যাব-৯ এর পৃথক অভিযানে আটক ৩

সিলেট নগরীর কাষ্টঘর ও কোর্ট পয়েন্ট এলাকা থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। দুটি অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ৮টার কোর্ট পয়েন্টস্থ সুরমা মার্কেটের সামনে থেকে ৩০০ পিস ইয়াবা সহ বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার গঙ্গাসাগর গ্রামের মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং সিলেট এয়ারপোর্ট থানার কালা শাহের মাজার এলাকার মৃত সাজিদ মিয়ার ছেলে জীবন মিয়া (২৬) কে আটক করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে কাষ্টঘরের মূল ফটকের বিপরীত পাশে কবিরাজ কানুপাল দোকানের সামনে থেকে ৫৯০ পিস ইয়াবাসহ শাহপরাণ থানাধীন সৈয়দপুর এলাকার মৃত শহীদ আহমেদের ছেলে আমিন আহমেদ (৩০) কে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa