ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে বিজয়ের মাস বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা

রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯   ৪৯৭ বার পঠিত
সিলেটে বিজয়ের মাস বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেট অফিস থেকে তানজিল ইসলাম
বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসে দীর্ঘ ৯ মাস রক্তয়ী যুদ্ধের পর বাঙ্গালীজাতির ভাগ্যাকাশে উদিত হয়েছিল বিজয়ের সূর্য। প্রতি বছরের ন্যায় এবারো বিজয়ের মাস বরণে সিলেট জেলা প্রশাসনের প থেকে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। রবিবার সকাল ১০ টায় র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ এবং জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, আব্দুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, সদস্য বিজিত চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেন সিলেট জেলা প্রেসকাবের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa