ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে তাবলিগ নিয়ে ‘সমঝোতা’, কঠোর অবস্থানে পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ৫৩৭ বার পঠিত
সিলেটে তাবলিগ নিয়ে ‘সমঝোতা’, কঠোর অবস্থানে পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে তাবলিগ নিয়ে দুই পক্ষের চরম উত্তেজনা প্রশমিত হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজননৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের চেষ্টায় উভয়পক্ষ সমঝোতায় এসেছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ রয়েছে কঠোর সতর্কাবস্থানে।

জানা গেছে, দক্ষিণ সুরমার বদিকোনায় সাদপন্থীরা আজ শুক্রবার দোয়া মাহফিলের জন্য অনুমতি নেয়। কিন্তু তারা তিন দিনের ইজতেমা করার প্রস্তুতি নেয়। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে এক তাফসির মাহফিলে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাদপন্থীদের ওই ইজতেমা প্রতিহত করার ডাক দেন। তার ডাকে আজ শুক্রবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুলে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুবায়েরপন্থীরা।

 

 

 

 

অন্যদিকে সাদপন্থীরা বদিকোনা থেকে মোটরসাইকেল শোডাউন করে চন্ডিপুলের দিকে আসার চেষ্টা করে। তবে বিপুল সংখ্যক পুলিশের কঠোর অবস্থানের কারণে উভয়পক্ষের মধ্যে কোনো সংঘাত হয়নি।

জানা গেছে, বিষয়টি সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। দক্ষিণ সুরমার খোজারখলায় ওই বৈঠক হয়। বৈঠকের প্রথম দফায় কোনো সমাধান আসেনি। পরে আরেক দফার বৈঠকে উভয়পক্ষ সমঝোতায় আসে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাদপন্থীদের বলা হয়, তারা যেহেতু দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু তারা ইজতেমা করতে পারবে না। আজ সন্ধ্যায়ই তাদের কর্মসূচি শেষ করতে হবে।

সাদপন্থীদের ইজতেমা কর্মসূচি না হওয়ায় জুবায়েরপন্থীরা শান্ত হয়।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উভয়পক্ষ একটি সমঝোতায় এসেছে। সাদপন্থীরা আজ সন্ধ্যার পরপরই তাদের দোয়া মাহফিল শেষ করবেন।’

তিনি বলেন, ‘পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছেন।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa