ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ৪৯৩ বার পঠিত
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী খুন

সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন অভিষেক দে দ্বীপ (১৯) নামে ছাত্রলীগের এক কর্মী। এসময় আহত হয়েছেন শুভ নামের আরেক ছাত্রলীগকর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় ঘটে। অভিষেক দে দ্বীপ কর্মী গ্রীনহিল কলেজের ছাত্র। সে নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপদ দে’র ছেলে।

জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় অপর পক্ষ। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

এ হামলার ঘটনায় সৈকত নামে এক সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এসময় অভিষেক দে দ্বীপ নিহত হয় এবং সৈকত আহত হয়। সৈকতকে আহত অবস্থায় আটক করা হয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa