ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটবাসীর জন্য সুখবর আনলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ৪৫৪ বার পঠিত
সিলেটবাসীর জন্য সুখবর আনলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে সিলেটের সরাসরি বিমান যোগাযোগ চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে, ২০২৬) বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৈঠক সূত্রে জানা গেছে, সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়টি ইতোমধ্যে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পর এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেবা আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবা সহজ হওয়ার পাশাপাশি সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নতুন দুটি রুট চালু হলে যাতায়াতে ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa