ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ১২২ বার পঠিত
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় সংসদের স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শায়রুল কবির খান জানান, মরহুমের জানাজা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে, দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে।

এদিকে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাঁর প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রমও এদিন বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa