ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সংবিধান কাটাছেঁড়া করতে করতে আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   ২৩৪ বার পঠিত
সংবিধান কাটাছেঁড়া করতে করতে আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের সংবিধান যেভাবে কাটাছেঁড়া ক‌রা হ‌য়ে‌ছে, এখন এটি আবর্জনায় পরিণত হ‌য়ে‌ছে। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতিগঠনের পথরেখা’,। এসময় বক্তারা আরও বলেন, এখ‌নো অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লীগ কাজ ক‌রে যাচ্ছে। সেইদিকে খেয়াল রেখে বর্তমান সরকার‌কে কাজ করার আহ্বান জানান তারা। এসময় তারা আরও বলেন, এই সরকার ব্যর্থ হলে দেশ আর পথ খুঁজে পাবে না। আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

আলোচনা সভায় রাষ্ট্রে ক্রমবর্ধমান আয় ও সুযোগের বৈষম্য নিরসন করার আহ্বান জানায় সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ। পাশাপাশি পুরো আর্থিক খাতে আমূল সংস্কার করার আহ্বানও জানায় সংস্থাটি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa