ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী, পদত্যাগ করেছে কি করেনি সেটা বিষয় না: আসাদুজ্জামান রিপন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   ১৬২ বার পঠিত
শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী, পদত্যাগ করেছে কি করেনি সেটা বিষয় না: আসাদুজ্জামান রিপন

শেখ হাসিনা ছিলেন ডামি প্রধানমন্ত্রী। তাই তিনি পদত্যাগ করেছে কি করেনি এটি দেখার বিষয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্মদলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, আন্দোলন গণঅভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয়নি। শেখ হাসিনা মনে করেছিলেন দেশটা তার বাপের এবং তাদের পরিবারের। গণভবন ছিল লুটেরাদের আবাসস্থল। তাই জনগণ স্বৈরাশাসনের পতন চেয়েছিল।

দলটির এ ভাইস চেয়ারম্যান বলেন, ২০২৪ সালে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমান। এ কারণে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি অনেক শক্তিশালী হয়েছে। বর্তমানের সব ষড়যন্ত্র ও সংকটকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসনসহ সব ক্ষেত্রেই দুষ্টচক্র তৈরি করেছিল আওয়ামী সরকার। আর এই চক্র ভেঙে ফেলা না হলে দেশে টিকে থাকাই সম্ভব হতো না। দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে ছিল সরকার। আর সেই ডামি সরকারের ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কি করেনি, তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা রাখে না।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa