ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমূর: আইভী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৭০ বার পঠিত
শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমূর: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার জনগণ, নাগরিক বা বিএনপির প্রার্থী নয়। তিনি শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নন।

তিনি বলেন, “শুক্রবার বন্দরে প্রচারণা করেছেন সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান। এতে গোটা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল- তৈমূর শামীম ওসমানের প্রার্থী, তা প্রমাণ হয়েছে। শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমূর আলম। তিনি জনতা কিংবা বিএনপির প্রার্থী নন।”

শনিবার নারায়ণগঞ্জ বন্দরের ২৪নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকরা আইভীর কাছে প্রশ্ন রাখেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর কি স্বতন্ত্র না বিএনপির প্রার্থী? জবাবে আইভী এসব কথা বলেন।
সাংবাদিকরা আইভীকে প্রশ্ন করেন- এতে আওয়ামী লীগের দ্বন্দ্ব স্পষ্ট হল কিনা? এ বিষয়ে আইভী বলেন, “দলের দ্বন্দ্ব স্পষ্ট হল কিনা জানি না। দলীয় হাই কমান্ড আমার সাথে আছে। প্রত্যেক ওয়ার্ড নেতাকর্মীরা আমার সাথে আছে। একমাত্র সে হয়ত বাইরে গিয়ে তার (শামীম ওসসমান) লোকজনকে প্রভাইড করছে।”

সাংবাদিকরা আবারও প্রশ্ন করেন, এ বিষয়ে আপনি হাই কমান্ডকে জানাবেন কিনা? জবাবে আইভী বলেন, “হাইকমান্ড কালকে সব দেখেছে। এখানে অনুষ্ঠান হয়েছে। পত্র-পত্রিকায় এসেছে। এটা হাই কমান্ড দেখবে। তারা দেখছে ও দেখবে। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই। আমি জনতার সাথে। জনতা আমার শক্তি। দল আমার মনোবল। সবকিছু মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনও গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa