ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ২১৮ বার পঠিত
রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সাকিব (২৩), পিতা-মোঃ আশরাফুল, ঢেকড়া, খলশি, থানা-বদলগাছী, জেলা-নওগা ও মোঃ মানিক (৪০), পিতা-কোমর, ঢেকড়া, খলশি, থানা-বদলগাছী, জেলা-নওগা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা এম বিয়েন্ট স্টীল (বিডি) লিঃ এর সামনে র‌্যাব-১১ এর অভিধানিক দল চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৫ হাজার ৫৬০ টাকা, ২টি মোবাইল ফোন ও গাঁজাবহনকারী ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa