ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে পোশাক শ্রমিক নির্যাতনে গ্রেফতার -১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১   ৩১৯ বার পঠিত
রূপগঞ্জে পোশাক শ্রমিক নির্যাতনে গ্রেফতার -১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানদারে পাওনা সাড়ে ৭ হাজার টাকা সময়মত পরিশোধ করতে না পারায় মতিউর রহমান(২৬) নামে এক পোশাক শ্রমিককে দোকান মালিক শিকলে বেধে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রীয় পরিসেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢহরগাও এলাকায় ঘটে এ ঘটনা।

নির্যাতনের শিকার পোশাক শ্রমিকের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আব্দুস সোবহান জানান, বগুড়ার নন্দীগ্রাম থানাধীন বিজরুল এলাকার আমজাদ ছাকিদারের ছেলে মতিউর রহমান ঢহরগাও এলাকার ফকির ফ্যাশান নামক পোশাক কারখানার ৫ বছরে ধরে চাকুরি করেন। সেখানে সে আনোয়ার ষ্টাের নামক এক দোকান থেকে বিভিন্ন সময় মালামাল কেনাকাটা করতো। একপর্যায়ে তার কাছে সাড়ে ৭ হাজার টাকা পাওনা হয় দোকানদার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে আনোয়ার।

এদিকে মতিউর তার মায়ের অসুস্থ্যতার কারনে সময়মত পাওনা টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে তাকে ধরে এনে দোকানের সাটারে সাথে শিকল দিয়ে বেধে রাখে ও নির্যাতন করে আনোয়ার। মতিউর কৌশলে ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে ঘটনাটি জানায়।

পরে পুলিশ সন্ধ্যারদিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এঘটনায় রাতেই দোকান মালিক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি( তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa