ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২১ অক্টোবর ২০২৪   ১৯২ বার পঠিত
রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অসত্য কথা বলায় রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ সোমবার সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, ‌প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি পদত্যাগপত্র নিয়ে এসেছেন সেই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এখনও বলেননি তার কাছে কোনো পদত্যাগপত্র দিয়ে যান নাই। শেখ হাসিনা যে পদত্যাগপত্র দিয়েছেন এতে এ দেশের জনগণের বিন্দু পরিমাণও সন্দেহ নেই। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি ৫ আগস্ট যে বক্তৃতা করেছেন, তাতে তিনি যা বলেছেন, এখন যদি অন্য কথা বলেন তাহলে তার নিজ থেকে পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই–রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa