ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজধানী সদরঘাটের শ্যাামবাজার ঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ২।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪৮ বার পঠিত
রাজধানী সদরঘাটের শ্যাামবাজার ঘাটে  লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ২।

রাজধানীর সদরঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নির্মাণ শেষে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারের প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজ দুইজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa