ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীর তুরাগে বসতবাড়িতে আগুন, ৩ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   ২৫৩ বার পঠিত
রাজধানীর তুরাগে বসতবাড়িতে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
তুরাগ থানার এসআই সজল কান্তি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa