ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে বিআরটিএ’র জাল সনদ তৈরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
রাজধানীতে বিআরটিএ’র জাল সনদ তৈরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

রাজধানীতে বিআরটিএ’র নকল কাগজপত্র তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে জাল কাগজপত্রসহ এসব তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০। এরা হলো- ফয়সাল আহম্মেদ (২২), মো. ইমন খান (২৪) ও কার্তিক চন্দ্র কর্মকার (২৪)। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে তাদের থেকে ৭টি আবেদন করা ড্রাইভিং লাইসেন্স ফরম, ৩০টি ব্লাঙ্ক ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম, ২০টি ব্লাঙ্ক মেডিকেল সার্টিফিকেট ফরম, ৪টি পূরণ করা জাল ইনস্যুরেন্স সার্টিফিকেট, ৯টি জাল ইনস্যুরেন্স সার্টিফিকেট, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ১টি স্ক্যানার মেশিন, ১টি লেমিনেটিং মেশিন, ১টি সিল, ১৩ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

 

 

 

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন থেকে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিআরটিএ’র জাল রেজিস্ট্রেশন সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন বীমা কোম্পানির ইনস্যুরেন্স তৈরি ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি প্রতারণা ও জালিয়াতি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa