ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   ১৩৭৭ বার পঠিত
রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ

রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা টিফিনবক্সের ভেতর থেকে তিনটি ককটেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খিলক্ষেতের যাত্রীছাউনি-সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীন এবং দুই কর্মী মো. সাগর ও মো. রাব্বি।

পুলিশ জানিয়েছে, তারা মিছিল ও নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

এ ব্যাপারে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রীছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa