ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রমজান মাসে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৬ মার্চ ২০২৩   ২০৬ বার পঠিত
রমজান মাসে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব

আসছে পবিত্র রমজান মাসে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদসহ ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। রবিবার এ সংক্রান্ত কার্যক্রমে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। পবিত্র কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে পাঠানো হবে। সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, রমজান মাসেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। এজন্য ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেট, আরব নিউজ, আশার্ক আল আওসাত, সৌদি প্রেস এজেন্সি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa