ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যার কাছে দেশ ও ইসলাম নিরাপদ, তার হাতেই হোক রাষ্ট্রের শাসনভার

ছারছীনা পীর সাহেব

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   ২২৬ বার পঠিত
যার কাছে দেশ ও ইসলাম নিরাপদ, তার হাতেই হোক রাষ্ট্রের শাসনভার

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- “রাষ্ট্রের শাসনভার এমন যোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত যিনি দেশ ও ইসলামের মর্যাদা রক্ষা করতে পারবেন।”

তাই যার কাছে দেশ ও ইসলাম নিরাপদ, এই দেশে শাসনভার যেন আল্লাহ পাক তাঁর হাতেই ন্যস্ত করেন। গতকাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে ছোট টেংরা খানকায় ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স ময়দানে ২৭ তম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পীর ছাহেব তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তি জীবনে নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হোক সকল নেতৃত্বের মূল লক্ষ্য।

পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa