ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যখনই সিদ্ধান্ত নেবেন, ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   ১০৩১ বার পঠিত
যখনই সিদ্ধান্ত নেবেন, ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে বলেছেন, অনেকের কাছে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে, প্রথমে মনে কষ্ট লাগতে পারে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে শান্তি ফিরে আসবে। কারণ এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্যই শান্তি ও স্থিতি বয়ে আনবে।

গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মনে কষ্ট থাকলেও জাতীয় নানা ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে হবে। আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি, যুক্তির শেষ নেই। কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায়—এ পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, যখনই সিদ্ধান্ত নেবেন, কোলাকুলি করে ঐকমত্যের ভিত্তিতেই নেবেন। তবেই নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের জাতি হিসেবে এক নতুন যাত্রার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে অর্থবহ করতে হলে সমঝোতার পথে এগিয়ে গিয়ে নতুন বাংলাদেশ গড়াই একমাত্র সমাধান।

জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখান থেকে ফেরার কোনো পথ নেই। যে সমঝোতার পথ আমরা শুরু করেছি, তা ছাড়া আর কোনো সমাধান নেই—সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো জোর দিয়েই বলছি; কিন্তু এ কথাটি উপেক্ষা করার সুযোগ নেই।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa