ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   ৩১৮ বার পঠিত
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রলি থেকে পড়ে ট্রলির চাপায় এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের মাটিবাহী ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে কালু মিয়া (৪২) নামে এক মাটি শ্রমিক গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত মাটি শ্রমিককে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল এ্যাসিসটেন্স আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa