ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে “কইন্যা- নারীদের হাট” এর শুভ উদ্বোধন 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   ৬৮৩ বার পঠিত
মৌলভীবাজারে “কইন্যা- নারীদের হাট” এর শুভ উদ্বোধন 

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বসবে ‘কইন্যা-নারীদের হাট’এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গনে জেলা প্রশাসন এর সহযোগিতায়,লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসন সদর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের শুভ উদ্বোধন করেন,মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। নারীরা উৎপাদিত বা তৈরি করা পণ্যের পসরা সাজিয়ে সপ্তাহে দুইদিন এখানে নিয়মিত বসতে পারবেন।
স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাঁধন।  সিলেট বিভাগে এই প্রথম ‘কইন্যা-নারীদের হাট’ এর উদ্বোধন করা হলো।
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa