ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ সিরিজের উড়োজাহাজ বানানো সাময়িকভাবে বন্ধ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   ৩৫৩ বার পঠিত
‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ সিরিজের উড়োজাহাজ বানানো সাময়িকভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২০২০ সালের জানুয়ারি থেকে ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ সিরিজের উড়োজাহাজ বানানো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিখ্যাত প্রস্ততকারী সংস্থা বোয়িং।

মঙ্গলবার সংস্থাটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম জানায়, উৎপাদন শুরুর পর থেকেই বিতর্কে পড়েছিল ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলটি’। কেননা, এই প্লেন বাজারে আসার পর গত নয় মাসে বড় কয়েকটি দুর্ঘটনায় ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। অবশেষে উৎপাদনই বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো বোয়িং। অবশ্য বিতর্কের জেরে মাঝখানে কিছুদিন বিশ্বের এয়ারলাইন্সগুলো এই প্লেন গ্রাউন্ড করেও রেখেছিল।

বোয়িং আশাবাদী ছিল, এ বছরের শেষের দিকে প্লেনটি আবার নতুন করে উৎপাদনে আসবে। কিন্তু মার্কিন নিয়ন্ত্রকরা স্পষ্ট করে দিয়েছিলেন, এই মডেল যেন আর বিতর্ক সৃষ্টি না করে।

সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, ৭৩৭ ম্যাক্সের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো ক্ষতি হবে না। তবে অর্থনীতিতে ক্ষতি হতে পারে।

২০১৮ সালে ইন্দোনেশীয় লায়ন এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স প্লেন জাভা উপকূলে বিধ্বস্ত হয়ে ১৮৯ জনের মৃত্যু হয়। এরপর চলতি বছরের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একই মডেলের প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৫৭ জনের। এ ঘটনার পর থেকে মডেলটি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa