ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

গতকাল বুধবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে ৭/৮ জন ব্যক্তি নেমে তাদের পথরোধ করেন। পরবর্তীতে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে।
এরপর ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে বিক্ষুব্ধ প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করেন এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa