ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   ৫৩৬ বার পঠিত
বিশ্বনাথে স্বামীর বাড়ি থেকে গৃহবধু নিখোঁজ

সিলেটের বিশ্বনাথে হেপী বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রী বুধবার (১৬ সেপ্টেম্বর) বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় তার ভাসুর ফরহাত আহমদ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (নং-৭২৫) করেছেন।

 

ডায়েরীতে উল্লেখ করা হয়, আবদুল হামিদ সৌদি আরবে থাকায় তার বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন স্ত্রী হেপী বেগম। বুধবার বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান হেপী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি।

হেপী বেগমের ভাসুর ফরহাত আহমদ সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেউ তার সন্ধান পেলে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa