ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিমানবন্দরে মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় কর্মচারী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১   ৩১৪ বার পঠিত
বিমানবন্দরে মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় কর্মচারী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কাউলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আমিন বেপারী (৩৬)। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে মোহনগন্জ্ঞ ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে রেলের এক কর্মচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa