ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিট্রেন সফরের ৩য় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   ২৩০ বার পঠিত
বিট্রেন সফরের ৩য় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) সকালে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন তিনি। স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দিনের শুরুতে সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেবেন অধ্যাপক ইউনূস।

এরপর দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।

বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে‌ ৫টা পর্যন্ত তিনি একটি ‌‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত উপিএল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. জয় শ্রফ অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa